কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নাওলা উত্তর পাড়া এলাকা তার নিজ বাসা থেকে বুধবার (১৩এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানান যায়, গত ৬ই ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার নামে একটি মামলা হয়। সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার (এসআই) সেকেন্ড অফিসার আজিম হোসেন খান জানান, নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রদলের সভাপতিকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।