আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পহেলা বৈশাখে সময় চেয়ারম্যানের ব্যাতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

সাভারে বাঙালি জাতির প্রানের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমি আয়োজন করেছেন সাভারের তেঁলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। প্রায় শতাধিক প্রান্তীক পরিবারের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্তরে এই উপহার সামগ্রী নিজ হাতে বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বাংঙ্গালি জাতির প্রানের উৎসব পহেলা বৈশাখ। এই দিন নানা আয়োজনে পালন করেন বাঙালিরা। আমি ব্যতিক্রম আয়োজনের চেষ্টা করেছি। আমি বৈশাখ বরণ করতে শতাধিক পরিবারের মুখে হাসি ফোটানের চেষ্টা করেছি। উপহার গ্রহীতার ভালবাসায় আমি সিক্ত।

তিনি বলেন, বাঙালি জাতি অসাম্প্রদায়িক জাতি। নতুন বছরে এটাই কামনা সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে স্বর্ণশেখড়ে পৌছে যাক। গত বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাই। একই সাথে সাভারবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই।

এসময় দরিদ্রদের উপহার সামগ্রী তুলে দেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল ভিজিডি এর ৩০ কেজি চাল, ব্যক্তিগত তহবিল থেকে ১ কেজি বিরিয়ানির চাল,

পেঁয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি এক কেজি, সেমাই, আলু ও গুড়া দুধ ও প্রত্যেককে ১ টি করে শাড়ি। সব শেষে মোনাজাতের মাধ্যমে সকল বাঙ্গালির সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ