মো: নয়ন ইসলাম, ডিমলা প্রতিনিধি:
নীলফামারী ডিমলা উপজেলায় জন্মদিনের কেক না কেঁটে সহপাঠী ও শিক্ষকদের মাঝে উপহার বিতরণ করলেন চতুর্থ শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা জবা। সে উপজেলার দক্ষিন গয়াবাড়ী ইউনিয়নের মুহাঃ মফেল উদ্দিন (মালয়েশিয়া প্রবাসী) এর কন্যা।
গত ৮ এপ্রিল ২০২২ রোজ:শুক্রবার চতুর্থ শ্রেণি পড়ুয়া জবার জন্মদিন ছিলো। শুক্রবার সরকারী ছুটি থাকায় গত ৯ এপ্রিল ২০২২ রোজ শনিবার জবা তার ক্লাসের সহপাঠীদের মাঝে উপহার বিতরনের মাধ্যমে নিজের জন্মদিন পালন করে।
ডিমলা ঠুটারডাঙ্গা আল-আরাফ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী জবার এমন আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষার্থীরা জবাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আলফাইদ দিনার জানান ডিমলা উপজেলায় কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্মদিনে কেকের পরিবর্তে সহপাঠী ও শিক্ষকদের মাঝে উপহার বিতরনের খবর কোনদিন শুনি নাই।
জবার এমন আয়োজন আমাদের সকলকে মুগ্ধ করেছে, জবার সর্বাঙ্গীণ জীবনের সাফল্য কামনায় আমরা সকলেই তার মহতি উদ্যোগকে স্বাদরে গ্রহন করি। জবার বাবা মুহাঃ মফেল উদ্দিন (মালয়েশিয়া প্রবাসী) সাংবাদিককে জানায়,
আমার মেয়ে জবা জন্ম দিনের কেক না কিনে সেই টাকা দিয়ে সকল স্যার ও তার ক্লাশের সকল বন্ধু বান্ধবীদের মাঝে ছোট্ট পরিসরে সামান্য কিছু উপহার বিতরণ করেন।
এটাই নাকি তাঁর কেক কাঁটা থেকে উত্তম।
আমার অবুঝ মেয়ের সামান্য কিছু নিয়ে আল-আরাফ স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলিগন এতো সুন্দর একটা পরিবেশ তৈরী করেছেন, তাঁতে আমি মহা খুশি এবং সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম।
তিনি আরো জানান, আমি ভাবতে পারি নাই এই সামান্য জিনিস নিয়ে এতো বড় একটা বিশাল আকার ধারণ করবে। তাঁতে আমার মেয়ে বাচ্চা মানুষ হয়ত কোন ভুল ত্রুটি করে থাকলে আমি তাঁর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম।
তবে এগুলো হচ্ছে বেশ কিছু শিক্ষণীয় বিষয়, এগুলো হচ্ছে সমাজ বদলের রাস্তা। জন্মদিনের এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে জবা বলেন,আমার বাবা মালয়েশিয়া থাকেন, জন্মদিনের কেক কিনার জন্য বাবা আমাকে টাকা দিয়েছে, কিন্তু বাবাকে ছাড়া কেক কাটলে পূর্ণতা পাবে না।
তাছাড়া আমার জন্মদিনের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এমন সিদ্ধান্ত নেই,সকলের দোয়া ভালোবাসায় আমি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। জবার শুভাকাঙ্ক্ষী সকলে তার এমন আয়োজনে অনেক খুশি।ডিমলায় জন্মদিনের কেক না কেঁটে সহপাঠীদের মাঝে উপহার বিতরণ করলেন চতুর্থ শ্রেণির ছাত্রী জবা
মো: নয়ন ইসলাম, ডিমলা প্রতিনিধি: নীলফামারী ডিমলা উপজেলায় জন্মদিনের কেক না কেঁটে সহপাঠী ও শিক্ষকদের মাঝে উপহার বিতরণ করলেন চতুর্থ শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা জবা।
সে উপজেলার দক্ষিন গয়াবাড়ী ইউনিয়নের মুহাঃ মফেল উদ্দিন (মালয়েশিয়া প্রবাসী) এর কন্যা। গত ৮ এপ্রিল ২০২২ রোজ:শুক্রবার চতুর্থ শ্রেণি পড়ুয়া জবার জন্মদিন ছিলো। শুক্রবার সরকারী ছুটি থাকায় গত ৯ এপ্রিল ২০২২ রোজ শনিবার জবা তার ক্লাসের সহপাঠীদের মাঝে উপহার বিতরনের মাধ্যমে নিজের জন্মদিন পালন করে।
ডিমলা ঠুটারডাঙ্গা আল-আরাফ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী জবার এমন আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষার্থীরা জবাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আলফাইদ দিনার জানান ডিমলা উপজেলায় কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্মদিনে কেকের পরিবর্তে সহপাঠী ও শিক্ষকদের মাঝে উপহার বিতরনের খবর কোনদিন শুনি নাই।
জবার এমন আয়োজন আমাদের সকলকে মুগ্ধ করেছে, জবার সর্বাঙ্গীণ জীবনের সাফল্য কামনায় আমরা সকলেই তার মহতি উদ্যোগকে স্বাদরে গ্রহন করি। জবার বাবা মুহাঃ মফেল উদ্দিন (মালয়েশিয়া প্রবাসী) সাংবাদিককে জানায়,
আমার মেয়ে জবা জন্ম দিনের কেক না কিনে সেই টাকা দিয়ে সকল স্যার ও তার ক্লাশের সকল বন্ধু বান্ধবীদের মাঝে ছোট্ট পরিসরে সামান্য কিছু উপহার বিতরণ করেন।
এটাই নাকি তাঁর কেক কাঁটা থেকে উত্তম। আমার অবুঝ মেয়ের সামান্য কিছু নিয়ে আল-আরাফ স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলিগন এতো সুন্দর একটা পরিবেশ তৈরী করেছেন, তাঁতে আমি মহা খুশি এবং সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম।
তিনি আরো জানান, আমি ভাবতে পারি নাই এই সামান্য জিনিস নিয়ে এতো বড় একটা বিশাল আকার ধারণ করবে। তাঁতে আমার মেয়ে বাচ্চা মানুষ হয়ত কোন ভুল ত্রুটি করে থাকলে আমি তাঁর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিলাম। তবে এগুলো হচ্ছে বেশ কিছু শিক্ষণীয় বিষয়, এগুলো হচ্ছে সমাজ বদলের রাস্তা।
জন্মদিনের এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে জবা বলেন,আমার বাবা মালয়েশিয়া থাকেন, জন্মদিনের কেক কিনার জন্য বাবা আমাকে টাকা দিয়েছে, কিন্তু বাবাকে ছাড়া কেক কাটলে পূর্ণতা পাবে না।
তাছাড়া আমার জন্মদিনের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এমন সিদ্ধান্ত নেই,সকলের দোয়া ভালোবাসায় আমি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। জবার শুভাকাঙ্ক্ষী সকলে তার এমন আয়োজনে অনেক খুশি।