আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ

মোঃ আব্দুল জলিল, বীরগঞ্জ:

দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মো. জাহিদুল ইসলাম ফরহাদ, বীরগঞ্জ থানার ডিএসবি ডিআইও মো. হায়দার আলী, বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু ও বীরগঞ্জ থানার ডিএসবি নুর আমিন।

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার জয়নাল আবেদীন সোহেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মামুনুর রশিদ শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা মো. হারুনুর রশিদ, সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়। বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে শতাধিক কম্বল তুলে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ