আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ছুড়িকাঘাত করে পালানোর সময় ছিনতাইকারীকে গনধোলাই

নিজস্ব প্রতিবেদক :

সাভারে এসএ পরিবহনের হেলপারকে ছুড়িকাঘাত করে পালানোর সময় মুন্নু (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে পথচারীরা। এসময় আরও ৫ থেকে ৬ জন ছিনতাইকারী পালিয়ে যায়।

মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর ৫ দিকে ঢাকা আরিচা মহাসড়কের রউফ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত রাসেল (২১) নামের হেলপারকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে তার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

আটক ছিনতাইকারী মুন্নু টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামের বদরুল মিয়ার ছেলে। তিনি ঢাকা আরিচা মহাসড়কে ছিনতাই চক্রের অন্যতম সদস্য।

আহত হেলপারের নাম রাসেল (২১), তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের বেলাল মিয়ার ছেলে। তিনি পার্সেল এসএ পরিবহনের একটি গাড়িতে হেলপার হিসেবে কাজ করে আসছিলেন।

পুলিশ জানায়, ভোর ৫ টার দিকে নামাজের জন্য এসএ পরিবহনের একটি পার্সেলের গাড়ি ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেটের সামনে থামিয়ে নামাজের জন্য মসজিদে যায় চালক।

এসময় চালকের সহযোগী রাসেল গাড়ির ভিতরে বসে ছিলেন। পরে ৬ থেকে ৭ জনের একটি ছিনতাইকারীর দল এসে রাসেলের কাছে মোবাইল ও টাকা-পয়সার চায়।

রাজি না হলে তার পেটে ছুড়িকাঘাত করে পালিয়ে যাবার সময় পথচারীরা মুন্নু নামের ওই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

পরে পথচারিদের সহায়তায় হেলাপার রাসেলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

এব্যাপারে বাইপাইল এসএ পরিবহন পার্সেলের ম্যানেজার আবুল কাশেম বলেন, রাসেলের কিডনিতে ছুড়ি লেগেছে। তার অপারেশন চলছে। আমি হাসপাতালে আছি।

তিনি বলেন, ঢাকা-আরিচা মমহাসড়কে ভোরে নবীনগর সংলগ্ন ডিসি নার্সারি পাশে কার্ভাড ভ্যান রেখে চালক নামাজে যায়। এসময় হেলপার ট্রাকের ভিতরে ছিলো।

এর মধ্যে ৫/৬ জন ছিনতাইকারী অটোরিকশায় করে এসে হেলপার থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। বাঁধা দিলে তাকে পেটে ছুরিকাঘাত করে ছিনতাইকারী।

পরে আশে পাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করে। আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ