নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্যোগে ইউনিয়নের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা ।
রবিবার দুপুর পৌনে একটায় সংগঠনের নিজ কার্যালয়ে বসে এই ইফতার সামগ্রী ইউনিয়নের সকল সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মাহামুদুল হাসান কামাল, আরো উপস্থিত ছিল বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।