নিজস্ব প্রতিবেদক :
মাদকের একটি বড় চালান আসছে ঢাকার কেরানীগঞ্জের দিকে এমন একটি সংবাদ আসে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ ডিবির কাছে।
নড়েচড়ে বসে ডিবি পুলিশ এবং চৌকস কর্মকর্তা নিয়ে আলোচনা করে জাল পাতে যেভাবেই হোক এই মাদকের চালান ধরতে হবে।

কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা নামাবাড়ি ঈদগাঁ মাঠ এলাকায় ডিপজলের বাড়ির সামনে রবিবার বিকেলে একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করবে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। ধরা পড়ে দুই মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে একটি টলি ব্যাগ উদ্ধার করে তার ভিতর পাওয়া যায় ১৫ কেজি গাঁজা যাহার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ ডিবির উপপরিদর্শক অপৃর্ব দাস বলেন অভিযানে মোহাম্মদ হানিফ (৬০) ও আবুল হোসেন (৬০) কে গ্রেফতার করি। পুলিশ আরও জানান গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রি করে আসছিলো।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করে হয়েছে।
ডিবি পুলিশের চৌকস কর্মকর্তা অপৃর্ব দাস আরও বলেন মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে যেই মাদকের ব্যবসা করুক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।