আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ট্রাক থেকে চাঁদা নেওয়ার সময় আটক

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়া ডিইপিজেড এলাকায় ট্রাক থেকে চাঁদাবাজির সময় কাজল নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮এপ্রিল) রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।

আটক কাজল (৪৮) ঢাকা জেলা আশুলিায়া থানা ভাদাইল পশ্চিম পাড়ার হাশেম কলোনি এলাকার মো. সুরুজ আলীর ছেলে।

পুলিশ জানান, আশুলিয়ার ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকায় আন্তঃজেলা ট্রাক থেকে নিয়োমিত চাঁদা আদায় করে এই চক্র। এমন গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ।

পরে চাঁদা নেওয়ার সময় ঘটনাস্থল থেকে কাজল নামে এক চাঁদাবাজকে আটক করা হয়। তবে এসময় কাজলের অন্য সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসআই আসওয়াদুর রহমান বলেন, ট্রাকে চাঁদাবাজির ঘটনায় আটক কাজলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক অভিযুক্ত চাঁদাবাজদেরও আটকে অভিযান চলমান।

পরিবহনে চাঁদাবাজি বন্ধে ঢাকা জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা অনুযায়ী তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তবে পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় সড়কে পরিবহন চাঁদাবাজরা না এসে অনেকটাই গোপনে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ