আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে এক টাকায় পেটভরে খাবার

বিশেষ প্রতিনিধি:

সুবেদার শায়েস্তা খাঁ এর আমলে নাকি এক টাকার বিনিময়ে পাওয়া যেত ৮ মণ চাল। সেটা বহু শত আগের কথা। এখন টাকায় এক পোয়া চালের কথাও ভাবা সম্ভব না। কিন্তু এক টাকার বিনিময়ে এখনো মিলছে খাবার।

প্রতি রোজায় অসহায় মানুষকে “ছবিঘর” সংগঠন এক টাকার বিনিময়ে পৌঁছে দেয় ইফতার। আজ ৩ এপ্রিল শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পবিত্র সিয়াম পালনের পর এক দিনে যেমন অনেকে বাহারি রকমের ইফতার খান তেমনই অনেক অসহায় মানুষ এক টুকরো খেজুর খেয়েই সেরে ফেলেন ইফতার।

তাই ছবিঘর সংগঠন দিনে প্রায় শত মানুষের জন্য ব্যবস্থা করছে এক টাকার বিনিময়ে খাবার। অসহায় মানুষের কাছে এক টাকার বিনিময়ে বিক্রি করা হবে এই খাবার।৩ এপ্রিল প্রথম রোজায় বিকেল ৫টায় সাভার বাজার রোড থেকে শুরু করা হয় এবারের এক টাকার দোকান।

এক টাকা নেওয়ার ব্যপারে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ জানান “মানুষ যাতে মনে না করে তারা দাম নিচ্ছে তাই তাদের কাছে পন্য হিসেবে এক টাকা মুল্য রেখে এই খাবার বিক্রি করা হচ্ছে। কোন লজ্জা বা ইতস্তা না রেখে সকলে যাতে এই খাবার নিতে পারে তাই ব্যবস্থা।”

সংগঠনের সাধারণ সম্পাদক রাতুল ঘোষ বলেন “আমরা চেষ্টা করবো পুরো রমজান মাস জুরে সাভারের বিভিন্ন এলাকায় আমাদের এই কার্যক্রম চালানোর।”
উক্ত সংগঠনের উপদেষ্টা ও স্বাধীন বাংলা বেতার এর কন্ঠ সৈনিক এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন যাতে এই উদ্যোগ সারা মাস ব্যাপি চালান হয়।

এক টাকার দোকান থেকে খাবার নেওয়া ফারুক হাসান বলেন “আমি অসহায় মানুষ, ভ্যান চালাই। প্রথম রোজায় রোজা রেখে বেশি খ্যাপ দিতে পারি নাই। কিন্তু দিন শেষে এক টাকায় ইফতার পেয়ে খুব ভাল লাগতেছে।”

শ্যামলী আক্তার বলেন “ভিক্ষা করে খাই। এখানে আইসা দেখি এক টাকায় খাওন বিক্রি করে। এক টাকায়তো কিছুই পাওয়া যায় না কিন্তু এইখানে এক টাকায় খাওন দেইখা কিনা নিলাম। অনেকের জন্যই উপকার হইবো।”

উলেক্ষ্য ২০১৮ সাল থেকে এক টাকার দোকান এর মাধ্যমে প্রতি রমজানে অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়।

২০২০ এর লক ডাউন ও ২০২১ এর লক ডাউনে প্রায় ৩০০০ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় খাবার, বাচ্চাদের দুধ, জামা কাপড়। ২০২১ সালে যুদ্ধ বিধস্থ দেশ ফিলিস্তিনেও পাঠানো হয় সাহায্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ