রনজিত কুমার পাল বাবু,নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে স্থানীয় এমপির আয়োজনে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহ্ফিলের ধারাবাহিকতায় শুক্রবার ৮ই এপ্রিল বিকেলে নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সহোযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার দোয়া মাহ্ফিলে নান্নার ইউনিয়ন পরিষদের
মাঠে নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকদ্বয় সিরাজ উদ্দিন সিরাজ, খালেদ মাসুদ লাল্টু, সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।
এ’সময় প্রধান অতিথির বক্তব্যে সমগ্র দেশ সহ নান্নার ও ধামরাই উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ নিয়ে” তথ্য উপাত্ত সহ বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।