আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে রিকশা হারিয়ে চালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক  :

সাভারে রিকশা হারিয়ে আত্মহত্যা করেছেন নাজমুল কাজী নামের এক রিকশা চালক। নিহতের পরিবারের দাবি রিকশা পুলিশ নিয়ে গেলে বাসায় ফিরে আত্মহত্যা করে নাজমুল। তবে এ রিকশা জব্দ করার কোন সত্যতা মেলে নি।

গতকাল বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক। এর আগে মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯ টার দিকে সাভারের রেডিও কলোনীর জালেশ্বর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত নাজমুল কাজী খুলনা জেলার পাইকগাছা থানার আব্দুস সবুর কাজীর ছেলে। তিনি মানুষিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি সাভারের জালেশ্বর এলাকায় ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের স্ত্রী নাজমা বলেন, তার স্বামী নাজমুল বিকেলে বাসায় এসে বলেন পুলিশ তার রিকশা নিয়ে গেছে। পরে রিকশা ছাড়িয়ে নিতে টাকা সংগ্রহ তরে গ্যারেজ যান নাজমা। এসময় গ্যারেজ মালিক বলেন রিকশা পুলিশ নিলে নাজমুল ছাড়া রিকশা দেবে না।

আর হাইওয়ে থানায় খবর নিলে তারা রিকশা নেয় নি বলে জানিয়েছেন। পরে বাসায় ফিরে দেখি নাজমুল আত্মহত্যা করেছেন। হাইওয়ে নাকি ট্রাফিক পুলিশ কোন পুলিশ রিকশা জব্দ করেছে এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, রাত ৯টার দিকে রেডিও কলোনি এলাকার জালেশ্বর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়। তবে তিনি রিকশা হারিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হাইওয়ে পুলিশ রিকশা ধরে নি। তিনি বাসায় তার স্ত্রীকে বলেছেন রিকশাটি পুলিশ নিয়েছে। কিন্তু তার স্ত্রী পুলিশের কাছে যেতে চাইলে নাজমুল যায় নি।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আতিকুর রহমান আতিক বলেন, মঙ্গলবার রেডিও কলোনি এলাকা থেকে এমন কোনো রিকশা আটক করা হয় নি। জরিমানার তো প্রশ্নই ওঠে না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ