নিজস্ব প্রতিবেদক :
সাভারে ছিনতাই করার অপবাদ দিয়ে মারধরে বাধা কারনে দেওয়ায় কারনে ৬ জনকে পিটিয়ে যখম করেছে স্থানাীয় একটি চক্র। এঘটনায় আহত ৬ জনের মধ্যে দুইজনকে রাজধানীর সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
অভিযুক্তরা হলেন- সাভারের শাহিবাগ এলাকার সুলতান মিয়া (৪৯), তোফাজ্জলের ছেলে মোঃ মাহফুজ (৩৫), মুলতান মিয়ার ছেলে রনি মিয়া (২৫) সুলতান মিয়ার ছেলে রানাসহ (৩৫) অজ্ঞাতনাম আরও ১০ থেকে ১২ জন।
ভুক্তভোগীরা হলেন- ইমরান (৪০), মাইনুদ্দিন (২৯) বাধন (১৮), মাসুম (৩৪), মো: রনি (২৫) ও আনোয়ার (২৬)। তাদের সবাইকে পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্তরা।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন চকরী সুপার মার্কেট সংলগ্ন ভরসা মার্কেটের পশ্চিম পার্শ্বের গলিতে একজন কে ছিনতাইকারী অপবাদ দিয়ে মারধর করছিল।
এসময় ইমরানসহ বাকিরা ঘটনাস্থলে গিয়ে মারধরের কারন জানতে চায়। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। তারা ধারালো দা ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারধর করে গুরুতর আহত করেন।
এর পর অভিযুক্তরা উত্তেজিত হয়ে ইমরানের ভাই হারুন ওর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে রানা ও অন্যান্য বিবাদীদের সহায়তায় প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে নেয়। পরে অন্যান্য দোকানদারসহ স্থানীয়রা এগিয়ে আসলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায় বিবাদীরা।
এব্যাপার সাভার মডেল থানার উপ-পরিদর্শক সজল বলেন, এব্যাপারে একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।