আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

পেয়াজ ভর্তি পিকআপে ৩৮ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় পেয়াজ ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সকালে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী র‌্যাব মাদক উদ্ধার করে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে,সোমবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

আশুলিয়া থানা পুলিশ জানায়, সন্ধ্যায় পেয়াজ ভর্তি পিকআপে করে ইয়াবা বহন করছিলো মাদক কারবারিরা। পরে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান চালায়।

এসময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে পেয়াজের ভিতর লুকিয়ে রাখা ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। সাতে আটক করা হয় পিকআপে থাকা দুইজনকে।

জব্দ করা হয় মাদক কারবারে ব্যবহৃত পিকআপ ভ্যানটি। পরে রাতেই র‌্যাব মাদকসহ আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। এঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ