আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাক্তারকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক ::

সাভার পৌরসভা এলাকায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ডাঃ এস আর নজরুল (৩৮) নামের এক ব্যাক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। তবে কারা এই আইন শৃঙ্খলা বাহিনীর লোক প্রশ্ন তুলে স্বামীর খোঁজে থানায় তার স্ত্রী কুলসুম আক্তার।

সোমবার (৪ এপ্রিল) বিকালে ভুক্তভোগী নজরুলের স্থী কুলসুম আক্তারের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে৷

এরআগে, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে সাভার বাজার রোডে অবস্থিত নবদিগন্ত ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতাল থেকে ডাঃ এস আর নজরুল নিয়ে যাওয়া হয়।

পরে ৩ এপ্রিল নিখোঁজের স্ত্রী কুলসুম আক্তার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। ডায়েরি নাম্বার ১৮১।

অপহৃত ডাঃ এস আর নজরুল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলক দিয়া গ্রামের আবুতালেবের ছেলে।

সে সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবার নিয়ে থাকতো। নব দিগন্ত ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতালের মালিক বলেও যানা গেছে।

নিখোঁজ নজরুলের স্ত্রী কুলসুম আক্তার বলেন, গত ২ এপ্রিল নবদিগন্ত ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতালে কাজ করছিল আমার স্বামী ডাঃ এস আর নজরুল।

এ সময় রাত ৯ টার দিকে হাসপাতালে কয়েকজন ঢুকে প্রথমে রোগী ও পরে আইনের লোক পরিচয় দিয়ে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়।

এরপর থেকে তার আর কোন খোঁজ পাচ্ছি না, তার ফোন বন্ধ রয়েছে৷ পড়ে আমরা গতকাল ৩ এপ্রিল সাভার মডেল থানায় একটি সাধারন ডাইরী (জিডি) করি।

এ বিসয় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল হক বলেন, অভিযোগ পেয়েছি । এ ব্যাপারে খোঁজ নিয়ে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ