আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে পৌনে চার’শ ইয়াবাসহ মাদক সম্রাট আটক

লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে ৩৭৫ পিস ইয়াবাসহ কবির সাজি (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ চরছকিনা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত বাদশা সাজির ছেলে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান লালমোহনে আসছে, এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় থানার এসআই মাহমুদুল হাসান ও রবীন্দ্রনাথ সিংহ অভিযান চালিয়ে কালমার দক্ষিণ চরছকিনা গ্রাম থেকে কবির সাজি কে আটক করেন এবং তার সাথে থাকা ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন।

লালমোহন থানা অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ও গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ কবির সাজিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ