রনজিত কুমার পাল বাবু, নিজস্ব প্রতিবেদক :
বুধবার (৩০শে মার্চ -২০২২)বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা মমতাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড আব্দুস সালাম,
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাব নীনা রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেসা মান্নান।
এছাড়া জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা সাখাওয়াত,সাংগঠনিক সম্পাদক কাজী শিউলি , কোষাধ্যক্ষ কাজী হোসেনেয়ারা সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
মৃদুলা রহমানের সভাপতিত্বে শামীমা আক্তার চায়নার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।মৃদুলা রহমানকে সভাপতি ও শামীমা আক্তার চায়নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বক্তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী পুরুষের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।