আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

ঝালকাঠিতে ৪টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪টি গাঁজা গাছ ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ এক যুবক আটক।

ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলাধীন শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রাম থেকে ৪টি গাঁজা ও ৪শ গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।

এ বিষয় রাজাপুর থানা পুলিশ সূত্রে জানাযায়, রাজাপুর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় রাজাপুর উপজেলাধীন শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের এনায়েত হোসেন (৩১) নামের এক যুবককে আটক করে।

পরে এনায়েতের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে, একই সাথে তার বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত গাঁজা গাছ পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি চৌকস দল সোমবার রাত আড়াইটার দিকে কেওতা গ্রামে অভিযান পরিচালনা করে।

ওই গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র এনায়েত হোসেন (৩১)কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘরের ভেতর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে এনায়েতের বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত সবুজ গাঁজা গাছ জব্দ করা হয়।

তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত যুবক এনায়েত হোসেন (৩১) ওই গ্রামের ইউসুফ আলী হাওলাদারের পুত্র।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ