আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যা চেষ্টার গ্রেফতার ১

শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

শ্রীপুরে আলোচিত ছাত্রলীগকর্মী শিহাবকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনার সঙ্গে সম্পৃক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আদনান হোসেন স্বাধীন (২৩) শ্রীপুর পৌর শহরের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো:আমির হোসেনের ছেলে।

আজ সোমবার (২৮ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, অধিকতর তদন্ত করে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানিয়েছেন, বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ