আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহন নির্বাচন পরবর্তী সহিংসতায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে নির্বাচন পরবর্তী সহিংসতায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কাদিরাবাদ, আস্কর বাড়ির আব্দুর রশিদের ছেলে ইউসুফ আস্করের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ইউসুফ আস্কর বলেন, নির্বাচনের দিন আমি নৌকা ও মোরগ মার্কার সমর্থক ছিলাম, বিকালে বিজয়ের পরে আমরা হেরে যাই, বিজয় পক্ষের লোকজন আমাকে মারার জন্য দাওয়া করে,

আমি পালাবার আগেই, আমার ব্যবসা প্রতিষ্ঠানে এলোপাতাড়িভাবে হামলা চালায় এবং আমাকে এবং আমার ছেলে আমার স্ত্রী,ভাইসহ অনকেই মারধর করে, আমার ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।

এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেব। মোরগ মার্কার প্রার্থী মোকসেদ মেম্বার বলেন, আমি ৫ বার মেম্বার ছিলাম কখনো এ ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু বর্তমানে আমার বিপক্ষ প্রার্থী বিজয়ী হওয়ার সাথে সাথেই আমার লোকজনের উপর এলোপাতাড়ি হামলা চালায় আমি এর তীব্র নিন্দা জানাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ