আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ভোলা জেলায় ৫ম বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মুরাদ

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

দ্বীপ জেলার ভোলা জেলায় ৫ম বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ)।

(২৩ মার্চ) বুধবার সকালে ভোলা জেলা পুলিশ কতৃক আয়োজিত পুলিশ লাইন্স অফিস সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী মাসের মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) এর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ।

প্রতি মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং,

নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে কাজ করার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।

এর আগেও ৪ বার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার ( ভোলা সদর) মোঃ আব্বাস উদ্দিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ