নিজস্ব প্রতিবেদক :
সাভার উপজেলা শ্রমিকলীগের সভাপতি শওকত হোসেনের নেতৃত্বে কবির হোসেন (৪১) নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ-আলম।

এর আগে গতকাল ২১ মার্চ বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা গ্রামে কবির হোসেনের ভাড়িতে এ ঘটনা ঘটে। শওকত হোসেন সাভার উপজেলা শ্রমিক লীগের সভাপতি।
ভুক্তভোগী কবির হোসেন একই এলাকান মৃত নবী হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তাদের হাতে নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তরা হলেন- সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দার গেদু মিয়ার ছেলে আব্দুল আজিজ, (৪৫), আব্দুল আজিজের স্ত্রী মাহিনুর বেগম (৩৫), জয়নাবাড়ি গ্রামের তাইজুল ইসলামের ছেলে আমির (৩৫),
যাদুরচর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে ফয়সাল (৩০), হাজী মোঃ ইলিয়াছের ছেলে নিজাম উদ্দিন (২৮) সহ অজ্ঞাত আরও ৭ থোকো ৮ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে ভুক্তভোগীর বসত বাড়ী জবর দখলের চেষ্টায় উচ্ছেদ করে দেওয়ার পায়তারা করছেন।
তাদের সাথে স্থানীয় ভাবে বিবাদীর সহিত আপোষ মিমাংসার চেষ্টা করলেও বিবাদী কোন আপোষ মিমাংসা করেনা।
প্রতিনিয়ত হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ বিকেলে তারা ধারালো রামদা, চাপাতি, লোহার রড ইত্যাদি অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে বাড়িতে হামলা করে তার।
এসময় কবির হোসেনসহ তার বন্ধু সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রমিক লীগের সাবেক কমিটির আহবায়ক আবির হোসেন বলেন, ওই বাড়িটি আমাদের। তারা কেরানীগঞ্জ থেকে লোকজন ভাড়া করে এনে আমার বাড়ি দখল করেছে। পরে শওকত ভাই ও তার পোলাপান গেলে তাদের সাথে মারামারি হয়।
শওকত ভাই মারে নি। তিনি সামনে ছিলে তার পোলাপানও সেখানে ছিল। তিনি দা দিয়ে কোপ মারা ব্যাপারে বলেন, ওটা দা ছিল না, ওটা একটা লাঠি। ওই লাঠি ওদের হাতেই ছিল। তারা আমাকে মারার ছিল ওই লাঠি নিয়ে বসে ছিল।
এব্যাপারে সাভার উপজেলা শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেন বলেন আমার সামনে আজিজের সাথে কবির ও সাইফুল এর মারামারি হয়েছে। আমি একটি দাওয়াত খেয়ে ফিরছিলাম। তবে এটা সত্য আজিজ আমাকে দেখেই সাহস পেয়েছে মারামারি করার জন্য।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, এঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। আজ ওই এলাকায় তদন্তে যাবো। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।