রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনায় সারাদেশে এক কোটি স্বল্পআয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
রবিবার (২০শে মার্চ-২০২২) সকাল দশটার সময় ধামরাই উপজেলাধীন ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের সীমা অটো রাইচ মিলের সামনে টিসিবির মাধ্যমে পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ’সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি,উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, পৌর কাউন্সিলর (১নং ওয়ার্ড) ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ অন্যান্যরা।
প্রধান অতিথি হিসেবে স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ উপস্থিত থেকে উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে সরকারের ভর্তুর্কি মূল্যে টিসিবির বিক্রয় কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবি এর পন্য পৌঁছে দেয়ার লক্ষ্যে ধামরাই উপজেলায় আজ রবিবার (২০ মার্চ ২০২২) থেকে নিম্নলিখিত সূচি অনুযায়ী ১৫১৩২ জন তালিকাভুক্ত উপকারভোগীর কাছে পণ্য বিক্রয় করা হবে।
ইতোমধ্যে প্রত্যেক উপকারভোগীর বিপরীতে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা থেকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রত্যেক উপকারভোগী দুই লিটার তেল, দুই কেজি চিনি এবং দুই কেজি ডাল ভর্তুকি মূল্যে (তেল ১১০/- প্রতি লিটার, চিনি ৫৫ টাকা প্রতি কেজি এবং ডাল ৬৫ টাকা প্রতি কেজি) কিনতে পারবেন।
প্রত্যেক নিম্নআয়ের পরিবারকে স্বল্পমূল্যে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ কেজি সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে।