মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (১৭-মার্চ) ১০২তম জন্মদিন।
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। মুজিববর্ষে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং ‘জাতীয় শিশু দিবস’।
টেকনাফ পৌরসভার ০৮নং ওয়ার্ড জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগমের সভাপতিত্বে বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সকল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন সাড়ে ৭টায় আনন্দ র্যালি,
সকাল ৮টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, সকাল সাড়ে ৮টায় কেক কাটা, সকাল ৯টায় চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা শেষে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পুরস্কার বিতরণ করেন অত্রপ্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক পিয়ারা বেগম।
১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগমের উপস্থিতিতে বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরুণ বিকাশ দত্ত, উম্মে রুমান, নীর বোবা নাসরীন জুমা,
তাহমিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অত্র ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলমগীর এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মোহাম্মদ আলমগীর বলেন, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
বাঙালি জাতির মুক্তির জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামের অনুপ্রেরণার উৎসও হয়ে ওঠেন তিনি।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে এক যুগেরও অধিককাল তিনি কারাগারে কাটিয়েছেন। দুইবার তিনি ফাঁসির কাষ্ঠে মৃত্যুর মুখোমুখি হয়েছেন, ১৮ বার কারাবরণ করেছেন।
পাকিস্তাানি শাসক চক্রের রক্ত চক্ষু উপেক্ষা করে সকল আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের জন্য তৈরি করেছেন। ’৫২, ’৫৪, ’৬২, ’৬৬- এর আন্দোলন আর ’৬৯-এর গণঅভ্যুত্থান ’৭০-এর নির্বাচনে বিজয় সবই জাতির সংগ্রামী ইতিহাসের একেকটি মাইলফলক।
আর এই সংগ্রামের নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় ছিলেন শেখ মুজিবুর রহমান। ৬৯- এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কারাগার থেকে মুক্তির পর তিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন।
স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের পর পাকিস্তানের বন্দিদশা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ ভূমিতে ফিরে আসেন। তিনি বাঙালির অর্থনৈতিক মুক্তি অর্থাৎ দ্বিতীয় বিপ্লবের ডাক দেন।
মাত্র সাড়ে তিন বছরের মাথায় মানবতার শত্রু, স্বাধীনতা বিরোধী, দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘাতক চক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেছেন অত্রপ্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক পিয়ারা বেগম।