আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নলছিটিতে মৎস অভিযানে ৪মন জাটকা ইলিশ উদ্ধার

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে গভীররাতে মৎস অভিযানে পরিবহন থেকে জাটকা ইলিশ উদ্ধার সহ জাটকা ইলিশ বিপননের উদ্দেশ্যে পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৪ জনকে অর্থদন্ড করা হয়।

গত ১৫মার্চ মঙ্গলবার দিবাগত রাতে জেলার নলছিটি উপজেলাধীন বুড়ির হাট এলাকায় আভিযান পরিচালনার সময় পটুয়াখালীর কুয়াকাটা থেকে আসা সাতক্ষীরা গামী চাকলাদার পরিবহন ও গ্রামীণ পরিবহন নামের দুটি গাড়ী আটক করে তল্লাশি করে।

এ সময় গাড়ী দুটি থেকে ৪ মন জাটক ইলিশ উদ্ধার পূর্বক জাটকা ইলিশ পরিবহনের সাথে সংযুক্ত ৪ জনকে আটক করে।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইম এমরান ও মিলন চাকমা ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতে মাঃ মনির গাজী তিন হাজার, জাহাঙ্গীর হোসেন একহাজার পাচশত, জাহিদ একহাজার পাচশত এবং এনামুল হক মানিক চার হাজার টাকা কওে মোট ১০ হাজার টাকা পরিশোধ করে সাজা থেকে মুক্তি লাভ করেন।

আটককৃতরা হলেন বরগুনা তালতলী এলাকার উত্তর টিয়াখালী গ্রামের মৃত তারা গাজীর ছেলে মোঃ মনির গাজী ( ৪০),

লৌহজং এর কাজির পাগলা এলাকার আকরাম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), বরগুনা তালতলী এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে জাহিদ (৩০) , যশোর এলাকার মোঃ আতিয়ার খান এর ছেলে এনামুল হক মানিক (৪৫)। রাতে আটককৃত জাটকা ইলিশ ঝালকাঠির বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ