জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি :
তিন দিনের ছুটিতে কুয়াকাটায় হবে পর্যটকে ভরপুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শবে বরাতকে সামনে রেখে আগামী ১৭-১৯ মার্চ পর্যন্ত তিনদিন সরকারি ছুটিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। ইতোমধ্যে অগ্রীম বুকিং হয়ে গেছে ৮০ শতাংশ হোটেল-মোটেল।
মার্চ মাসকে পর্যটন মৌসুমের শেষ মাস ধরা হলেও পায়রা সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে আগামী এপ্রিল মাসজুড়ে পর্যটকে টইটম্বুর থাকবে কুয়াকাটা এমনটা জানিয়েছেন হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্টরা।
হোটেল রেইন ড্রপসের পরিচালক দীপংকর চন্দ্র সিকদার জানান, আগামী তিনদিনের ছুটিকে সামনে রেখে আমাদের হোটেলের সবগুলো রুম বুকিং রয়েছে এখন অনেক ফোন আসছে বুকিংয়ের জন্য কিন্তু আমরা বুকিং নিতে পারছি না।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটায় সর্বমোট ১৬০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে তার মধ্যে আগামি ১৭-১৯ তারিখের জন্য প্রায় ৮০ শতাংশ কক্ষ অগ্রীম বুকিং হয়ে গেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আগামী ১৭, ১৮ ও ১৯ মার্চ তিনদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন কুয়াকাটায়।
যে কারনে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজড়দারি ও মাইকিং করে বারবার মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেয়া হচ্ছে।