আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আশরাফুল আলম রাকিবঃ

রবিবার (১৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রাম থেকে শারমিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার (২৪) উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের আঃ সাহিদের মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মাসুম মিয়া। স্বামীর বাড়ি একই উপজেলার বাউনী গ্রামে।

নিহত শারমিন আক্তার গত কয়েকদিন আগে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে বাড়ির পাশে জঙ্গলের ভেতর কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।

নিহত গৃহবধূর বাবা আঃ সাহিদ বলেন, শারমিন আক্তার গত ১২ মার্চ শশুর বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে। এরপর গত ১৩ মার্চ রাতে হঠাৎ করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর বাড়ির পাশের জঙ্গলের ভেতর একটি কাঁঠাল গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

এরপর স্থানীয়দের সহযোগিতার লাশ নিচে নামানো হয়। কি কারণে সে আত্নহত্যা করেছে এবিষয়ে কিছু বলতে পারবো না।
বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ বলেন, ঝুলন্ত মরদেহের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ