আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

মোস্তাফিজুর রহমান মুকুল :

গোপনে বাড়ির পাশে গাঁজা গাছ চাষ করছিলেন এক মাদক ব্যবসায়ী। কিন্ত বিধিবাম মঙ্গলবার সকালে সিংগাইর থানা পুলিশ অভিযান চালিয়ে দুইটি গাঁজা গাছসহ সন্ত্রাসী বাবুল কে গ্রেপ্তার করে।

সিংগাইর থানার উপপরিদর্শক মাসুদ রানা শামীম জানান গোপন সংবাদের ভিত্তিতে সায়েস্তা ইউনিয়নের বৈরাগীরটেক এলাকায় অভিযান চালিয়ে বাবুল (৪০)পিতা সুমন খা কে গ্রেপ্তার করে এবং দুইটি গাঁজা উদ্ধার করে যাহার ওজন প্রায় ৯০০ গ্রাম অনুমানিক মূল্য ৫০০০ হাজার টাকা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন মাদক ব্যবসায়ীদের কোন জায়গা নেই সিংগাইর থানা এলাকায়।

যেখানেই মাদকের সংবাদ পাওয়া যায় সেই স্থানে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে। মাদক আইনে মামলা দায়ের করে মানিকগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত আসামীকে জেলহাজতে প্রেরণ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ