আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহন ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার লালমোহনে মোঃ নসু মিয়া নামে ৮ বছর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাজিরহাট গ্রামের বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. নসু ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মো. নসু জিআর ৩১৭/০৭ (হাটহাজারী) মামলায় ৬ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ