আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুর উপজেলা আ.লীগের সভাপতি হিমু, সম্পাদক হারুন 

আশরাফুল আলম রাকিবঃ

প্রায় এক যুগ পর গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ মার্চ) শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্ণেল ফারুক খান এমপি।

অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি,

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, আনোয়ার হোসেন , ইকবাল হোসেন এমপি সহ প্রমুখ।

জনসভা শেষে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ