নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়া বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ‘ডিজিএফআইয়ে’র ভুয়া পরিচয় দানকারী দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর সদস্যরা। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (০৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।
এরআগে, রোববার (০৭ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর ১০ তলা থেকে তাদের আটক করে র্যাব। পরে আজ সকালে র্যাবের কর্মকর্তা মোঃ বজলুর রশিদ বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারা হলেন- পটুয়াখালী জেলা থানার ফজিতু গ্রামের মৃত আব্দুস সালাম সিকদারের ছেলে মোঃ জামাল শিকদার (৪২) ময়মনসিংহ জেলার ভালুকা থানার শালগাঁও গ্রামের মোঃ সামসুল হক এর ছেলে মোঃ ফজলুল হক (৩৬)।
মামলার সূত্রে জানা গেছে, গতকাল রাত ৩ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবরের ১০ তলা রোড এলাকায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পরিচয় দিয়েছে। বিষয়টি স্থানীদের কাছে সন্দেহ হলে সেখান থেকে র্যাবের কাছে খবর দেওয়া হয়। পরে ঘটনা স্থলে গিয়ে র্যাব সদস্যরা তাদের কাছে গোয়েন্দা সংস্থার আইডি কার্ড প্রদর্শন করতে বলা হলে তারা ব্যর্থ হন। তাদের জিজ্ঞেসাবাদ করলে তারা প্রতারক প্রমানিত হয়। এসময় তাদের থেকে দুইটি ওয়াকিটকি জব্দ করা হয়। পরে সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, আজ সকালে মামলাটি নথিভুক্ত হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে রিমান্ডের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। যদি প্রয়োজন হয় আবেদন করা হবে।