মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কাশিমপুরে বিভিন্ন বাজারে নিয়মনীতি না মেনেই চলছে গবাদিপশু জবাই।
গাজীপুর এবং আশেপাশের জেলা থেকে ক্রয় কৃত গবাদি পশু যত্রতত্র জবাই করা হচ্ছে এবং ক্রয় কৃত গবাদিপশুর হাট-বাজারের হাসিল বা রশিদও নেই কোন কোন কসাইখানায়।
আবার অনেকের কাছেই পাওয়া যায় হাসিল বা রশিদ । গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলামের কাছে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা না করে কেন জবাই হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মেয়রের কাছে এ ব্যাপারে কথা বলে অতি তাড়াতাড়ি পশু ডাক্তার দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেই গবাদি পশু জবাই করার নিয়ম করবো।
তিনিও আরো বলেন আমি আমার আশেপাশে বাজারে নিয়মিত দেখাশোনা করে যেন কোন প্রকার অসুস্থ পশু জবাই না হয়।
কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গবাদিপশু কেন জবাই হচ্ছে জানতে চাইলে উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন,
আমাদের কাশিমপুরে কোন কসাইখানায় কোন নিয়ম-নীতি না মেনেই চলছে গবাদিপশু জবাই, প্রত্যেকটা গবাদি পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক হলেও কেউ মানতে নারাজ।
এবং অসুস্থ গবাদি পশুর মাংস খেলে স্বাস্থ্য ঝুঁকিতেও থাকে সাধারণ।ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে স্বাস্থ্য পরীক্ষা সহ সঠিকভাবে ক্রয় কৃত হচ্ছে কিনা এই গবাদি পশুগুলো তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।