আশরাফুল আলম রাকিব :
শ্রীপুরে নিউ এশিয়া ক্লিনিক এন্ড প্যাথলজি কর্তৃক ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
ক্লিনিক কর্তৃক ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় রুনা নামের প্রসুতি নারী মারা যান।
চিকিৎসার জন্য তাকে নিউ এশিয়া ক্লিনিক আনলে রোগীর রক্ত বি+ থাকলেও বি- রক্ত দেওয়া হয় যাতে তার অবস্থার অবনতি হতে থাকে।
অবস্থা খারাপ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত ওই নারী রুনা (২৫) পাগলা থানার গয়েশপুর পাইথল এলাকার স্বপন মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী স্বপন মিয়া গণমাধ্যম কে জানান, সিজার করার জন্য আমার স্ত্রীকে ওই ক্লিনিকে নিয়ে ভর্তি করি।
তারা তড়িঘড়ি করেপরীক্ষা নিরীক্ষা করে বি নেগেটিভ রক্ত দেই আমার স্ত্রীর শরীরে।
অপারেশন করা হলে আমার ছেলে সন্তান হয়। কিন্তু আমার স্ত্রীর অবস্থা অবনতি হতে থাকে হাত ফুলে যায়।পরে রাতে আমার স্ত্রীর অবস্থা ভালো নয় বলে জানায় এবং আমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যেতে বলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে তারা আমার স্ত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করতে পারছিল না।
পরে ডাক্তার আমাকে জানায় আমার স্ত্রীর শরীরে অন্য গ্রুপের রক্ত দেওয়ার কারণে তার রক্তের গ্রুপ নির্ণয় করা যাচ্ছে না।
পরবর্তীতে আমার স্ত্রীর অবস্থা খারাপ হলে সেখানেই মারা যায়।
গণমাধ্যম কর্মীরা ক্লিনিকে গেলেও নিউ এশিয়া ক্লিনিক এর হাসপাতাল কর্তৃপক্ষ কে পাওয়া যায় নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই শাহাদাত হোসেন গণমাধ্যম কে জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।