আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় মহাসড়কের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথে (সওজ) এর ভ্রাম্যমান আদালত।

বৃহস্প্রতিবার (০৩ মার্চ) সকালে থেকে দুপুর পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রীমোড়ের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান মিয়া।

এসময় বাইপাইল এলাকায় জাতীয় হকার্স লীগ নামের একটি সংগঠনের অফিসসহ প্রায় অর্ধশত টিস সেড স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথের মানিকগঞ্জ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আরাফাত সাকলায়েন বলেন,আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সড়কের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় ৪০-৫০ টির মত বাস কাউন্টার ও ১০-১২ টির মত টঙ দোকান ভেঙে দেওয়া হয়েছে।

এতে সড়কের প্রায় এক থেকে দেড় একর জমি উদ্ধার হয়েছে। আগামীতে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রার এলাকার নবীনগর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো; নাইমুল ইসলামসহ আশুলিয়া থানার পুলিশ সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ