নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারের পুলিশের নিকট অনুমতি না নিয়ে মহাসড়কে মিছিল ও পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপি অর্ধশত নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী মাঈনুল ইসলাম।
তিনি জানান, গতকাল বুধবার (২ মার্চ) অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে মিছিল বেরকরে যানবাহন চলাচল ব্যহত করে।
পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এসময় হামলায় এক এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশের গাড়িতেও হামলা চালায় তারা।
ওসি বলেন, এঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক নুরুল কবির সৈকত বাদী হয়ে আজ পঞ্চাশ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন।
ঘটনার সময় দুই জনকে আটক করা হয়ছে। মামলায় ওই দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দুর্নীতি ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বাসভবন প্রাঙ্গনে সমাবেশ আয়োজন করেন ঢাকা জেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে ঝামেলা হয়।