আশরাফুল আলম রাকিব, শ্রীপুর প্রতিনিধি :
শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় অবৈধ ভাবে মাটি খননের অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত মাইন উদ্দিন মাস্টার তেলেহাটি ইউনিয়নের আবদার এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
২৮ ফেব্রুয়ারী বিকেলের দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উজ্জ্বল কুমার হালদার খননকৃত স্থানে মাটি ভরাটের নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উজ্জ্বল কুমার হালদার গণমাধ্যম কে জানান, অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে একটি চক্র এই এলাকায় মাটি কেটে বিক্রি করছে বিভিন্ন সময় অভিযান চালিয়েও হাতেনাতে কাওকে ধরা যায়নি।
সোমবার বিকেলে স্থানীয় সুত্রে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাটি কাটার অভিযোগে একজন কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।এবং খনন করা স্থানে মাটি ভরাটের নির্দেশ দেওয়া হয়।