আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে এক বাড়িতে আম্বিয়া বেগম (৭৫) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধা নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত আম্বিয়া বেগম সে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার এলাকার মৃত আব্দুল লতিফ খাঁনের মেয়ে। সে তার নিজ বাড়িরতে ভাই সালাউদ্দিনের সাথে বসবাস করতো।

পুলিশ বলছে, বাক প্রতিবন্ধী ওই নারী নিজ বাড়িতে ভাইয়ের সাথে বসবাস করতো। পরে সকালে ফ্ল্যাটের ভিতরে ওই নারীর গলা কাটা মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন।

পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী জানান, ওই নারীর গলা কাটা মরদেহের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি তদন্ত করলে তার মৃত্যুর রহস্য উৎঘাটন হতে পারে বলেন মনে করেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) জাহিদুল ইসলাম বলেন, নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ