নিজস্ব প্রতিবেদক :
সাভারে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল ওরফে ড্যান্সার রানার (৩৩) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজবাহ উদ্দীন। ধর্ষণের মামলা তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে দুপরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালতে তোলা হয়। এসময় দুই দিনেন রিমান্ড মঞ্জুর করেন তিনি।
জানা যায়, ১৪ বছরের এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিাবার। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব।
প্রসঙ্গত, গত ৯ মাস ধরে ভুক্তভোগীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল রানা। রাজি না হলে গত ১২ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে জোর পুর্বক ধর্ষণ করে রানা।
বিয়ের প্রোলোভনে তাকে ধর্ষণ করে আসছিলো বলে জানা গেছে। বিষয়টি ভুক্তভোগী পরিবারকে জানালে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন তার মা।