আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকান্ড

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুরে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুরের মাওনা-শ্রীপুর সড়কের কেওয়া এলাকার আউটপেস স্পিনিং মিলে এ আগুন লাগে।

কারখানার সিনিয়র কর্মকর্তা কবির হোসেন গণমাধ্যম কে বলেন, কিছু দিন আগে কারখানার কাঁচামাল সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করে তাতে তুলা রাখা হয়েছিল।

আজ সন্ধ্যার কিছু সময় পর ওই গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। মুহূর্তেই আগুন গুদামে পুরো তুলাতেই ছড়িয়ে পড়ে।

ইলেকট্রিক মিস্ত্রি আবু সাইদ বলেন, সন্ধার দিকে কারখানার কটন গুদামে আগুনের খবর পাই। দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজে যোগ দেই।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী গণমাধ্যম কে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ