মোঃ শামীম হোসেন:
সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার পৌরসভার জামসিং এলাকায় বিসিএসআই আর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা।
এতে সভাপতিত্ব করেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান এস এম আমিনুল রহমান । সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মোঃ নজরুল ইসলাম।
হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সভায় সেক্রেটারি নজরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যের শেষে ২০২১ ও ২২ সালের বার্ষিক আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন, , ২০২১ ও ২০২২ সালের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যতের পরিকল্পনা সকল সদস্যের সামনে তুলে ধরেন।
এরপর সাধারণ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান ও সেক্রেটারি। নিয়ম অনুযায়ী উপস্থিত সদস্যদের অনুমতিতে সভার নির্ধারিত এজেন্ডা অনুমোদিত হয়।
সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য অধ্যাপক মোঃ আব্দুল খালেক, প্রাক্তন সচিব আব্দুল্লাহ হারুন পাশা, ড. মোঃ সেলিম খান,
ফিরোজ আহমেদ, মোঃ আব্দুল হালিম মিয়া ও মোঃ মফিজুল ইসলাম প্রমুখ। এসময় হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য সহ সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।