আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় বস্তাবন্দী নারী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয়ের নারীর (৩৪) মরদেহ বস্তাবন্দী অবস্থায় পরেছিলো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি সেতুর দক্ষিন-পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে সেই সেতুর পাশে বস্তাবন্দি অবস্থা মানুষের হাত বের হয়ে থাকা কিছু একটা দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, মরদেহটি তিন-চার দিন আগের। শরীরে পচন ধরেছে। তবে মরদেহটি কোনো নারীর বলে সনাক্ত করা গেছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ