আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ব্যাংক খাতে বেতন বৃদ্ধি ও কিছু অসঙ্গতি

খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক :

ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় বাংলাদেশ ব্যাংকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে।এই ক্ষমতা বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং সেক্টরের আমনতাকারীর স্বার্থ সুরক্ষার জন্য ব্যবহার করতে পারে,মুদ্রানীতির স্বার্থে ব্যবহার করতে পারে।

এই ৪৫ এর ‘গ/ঘ’ সুস্পষ্ট ভাবে বলা আছে, কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরের ব্যবস্থাপনায় নির্দেশনার দেওয়ার ক্ষমতার।

তবে এই সব দিকনির্দেশনা কে বাতিল করার ক্ষমতাও আইনে বাংলাদেশ ব্যাংকে দেওয়া আছে।ব্যাংকখাত সংশ্লিষ্ট ও অংশীজন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক বেতন বৃদ্ধি সংক্রান্ত জারিকৃত নির্দেশনার যৌক্তিকভাবে আপত্তি জানিয়েছে।

এই পরিপ্রেক্ষিত বাংলাদেশ ব্যাংক উক্ত নির্দেশনার কিছু অংশের বা শর্তের সংশোধন এনেছে।

ব্যাংক সার্ভিস রুলে স্ব স্ব ব্যাংকের নিয়ম নীতি অনুসরণ করার কথা বলা হয়েছে। ব্যাংক খাত বিশ্লেষকরা মনে করে অপেক্ষাকৃত দুর্বল ও সবল ব্যাংকে একিভূত করে চিন্তা করলে হবে না।

ব্যাংক খাতের বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট খাতের সকল কে নিয়ে আরো আলোচনা পর্যালোচনা করা উচিৎ।

এই দিকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে পাঁচ ব্যাংকে বেতন বৃদ্ধি করা হয়েছে। এই পাঁচটি ব্যাংক বাংলাদেশে ইসলামি ধারার ব্যাংকিং সেবা দিয়ে আসছে।আরও কয়েকটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত কার্যকর করার অপেক্ষায় রয়েছে।

মার্চের মধ্যেই পাঁচটি ব্যাংক বেতন বৃদ্ধির কার্যকর করার কথা জানিয়েছে। সে গুলো হল,বাংলাদেশ ইসলামি ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড,

গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড। আরো কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বেতন বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনার দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা।

দেশে বেসরকারি খাতে ৪৩ টি ব্যাংক ও বিদেশি খাতের ৯ ব্যাংকেও এই নির্দেশনা কার্যকর করতে হবে।

ব্যাংক খাত বিশ্লেষক অনেকেই কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশের সাথে একমত হতে পারছেন না। তাঁদের যুক্তি হচ্ছে, ব্যাংক খাতের চাকুরী হচ্ছে প্রফেশনাল চাকরি, এখানে যারা চাকরি করতে আসে,

তারা প্রথমে তাদের শিক্ষাগত যোগ্যতা, মেধা ও তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে, বিভিন্ন ক্যাটাগরিতে তাদের নেওয়া হয়।কেউ ক্যাশে চাকরি পায়,কেউ জেনারেল ব্যাংকিং চাকরি পায়,কেউ ক্রেডিট কার্ড সেবায় চাকরি পায়,তাই নূন্যতম বেতন কাঠামো ঠিক করে দেওয়া টা ব্যাংকিং ব্যবস্থাপনার জন্য ঠিক নয়।বিভিন্ন ব্যাংকে ভিন্ন নিয়ম আছে,

ভিন্ন পরিচালনা পর্ষদ আছে,বেতন-ভাতা স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদই ঠিক করবে,কোন ক্যাটাগরির ম্যান পাওয়ার কে কত টাকা বেতন-ভাতাধি নির্ধারণ করবেন সে বিষয় রয়েছে নিজস্ব নিয়ম-নীতি।

ব্যাংক খাতে এই নির্দেশনার বাস্তবায়ন হলে এই খাতের অনেক বিশেষজ্ঞ মনে করে বিরাট জামেলার শুরু হবে।ব্যাংকের বেতন বৃদ্ধি পেলে, ব্যাংকের খরচ বেড়ে যাবে,ব্যাংকের খরচ বাড়লে মুনাফা কমে যাবে,ফলে অনেক সময় ব্যাংক তাঁদের গ্রাহকের উপর খরচটা চালিয়ে দেওয়ার চেষ্টা করবে।

কেন্দ্রীয় ব্যাংকের বেতন বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনার দ্রুত বাস্তবায়ন দেশের ব্যাংকিং সেক্টরে নেতিবাচক প্রভাব পড়বে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ