আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

চার বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়, পারিল নূর মহসীন উচ্চ বিদ্যালয়, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও জামশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলেন করোনা ভাইরাসের টিকা।

উপজেলার গোলাইডাঙ্গা ব্যারিস্টার আশফাক মেমোরিয়াল হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থীরা এ ভ্যাকসিন গ্রহণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও ব্যারিস্টার আশফাক মেমোরিয়াল হাসপাতাল এবং ডায়াবেটিস সমিতি এ টিকাদানের উদ্যোগ নেয়। জে.সি.আই মানিকগঞ্জ শাখা এই টিকাদান কর্মসূচির সহযোগিতা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ