আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় ২ কিলোমিটার বাসাবাড়িতে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া আমতলা, জহরচাঁন্দা ও বেলমা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ সাভার জোনাল অফিস।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) আশুলিায় সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাৎ মোঃ সায়েম জানান,

কাঠগড়া আমতলা,বেলমা ও জহরচাঁন্দা এলাকায় অবৈধভাবে নেওয়া প্রায় ২দিলোমিটার এলাকার প্রায় ৪শতাধিক পরিবারের গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত এসে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অপরাধে এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে নিম্নমানের পাইপ ও রাইজারসহ চুলা জব্দ করা হয়।

অভিযানে এসময় উপস্তিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল ও আব্দুল মান্নানসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ