আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

হাজতে দুই আসামি, তবে হত্যাকান্ড ঘটিয়েছেন একজনই

নিজস্ব প্রতিবেদক :

সাভারে চাঞ্চল্যকর বিউটিশিয়ান সীমা আক্তার হত্যার রহস্য উদঘাটন করে মুল আসামি সবুজ (৩০) কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় আসামি স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম।

এর আগে একই ঘটনার অপর আসামি শহিদুলকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। তবে হত্যাকান্ড একাই ঘটিয়েছেন বলে দাবি মুল আসামি সবুজের।

গ্রেফতার সবুজ নওগাঁ জেলার বদলগাছি থানার বরট্ট গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তিনি সাভারের উলাইল এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। অপর আসামি শহিদুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

ডিবি পুলিশ জানায়, গত বছরের ২৯ নভেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে সাভারের নামাগেন্ডা ময়লার মোড় এলাকায় ভাড়া বাসায় ফিরে বিউটিশিয়ান সীমা আক্তারের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

এ ঘটনায় গত ১৩ জানুয়ারি শহিদুল ইসলাম নামের একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ। এর পর মামলাটি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

পরে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে হত্যাকারী সবুজকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন এবং স্বীকার করেছেন একাই হত্যা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আসামি সবুজের স্বীকারোক্তি অনুযায়ী দীর্ঘদিন ধরে সীমার সাথে প্রেমের সম্পর্কের জেরে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। পরে সীমার বাসায় অপর এক নারীকে নিয়ে তার সাথেও দৈহিক সম্পর্কে জড়ায়।

এসময় সীমা ভিডিও ধারন করে ৫০ হাজার টাকা দাবি করেন এবং সবুজ ৫০০, ১ হাজার টাকা করে পরিশোধের কথা দেন। এর পর ২৮ নভেম্বর আবার সীমার সাথে শারিরীক সম্পর্কে জড়ায়।

এসময় আবারও ৫০ হাজার টাকা দাবি করে সীমা। এতে সবুজ ক্ষিপ্ত হয় এবং তাদের মাঝে ধস্তাধস্তি হলে সীমার গলা টিপে ধরে সবুজ। গলা টিপে ধরায় তার মৃত্যু হয়।

পরে সীমার বাবা শহীদ মিয়া অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এঘটনায় অপর আসামি শহিদুল জড়িত না থাকার বিষয়টি আদালতে স্পষ্ট করেন মুল আসামি সবুজ।

ঘটনার সাথে জড়িত না থেকেও শহিদুলকে গ্রেফতার করে হাজতে পাঠার ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হক বলেন, আমরা কল লিস্টের সূত্র ধরে শহিদুলকে গ্রেফতার করেছি।

ঘটনার দিন সীমার সাথে তিনি শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন বলে স্বীকার করেছেন। তবে হত্যার কথা স্বীকার করেন নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে তিনি হত্যার সাথে জড়িত ছিলেন কিনা।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর সকালে বাসায় ফিরে সীমার রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেয় স্বামী আরিফুল ইসলাম চয়ন (২৫)। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

একই সাথে ১৩ জানুয়ারি শহিদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে হাজতে পাঠায় পুলিশ। নিহত বিউটিশিয়ান সীমা স্থানীয় আরিফুল ইসলাম চয়নের স্ত্রী ও শহীদ মিয়ার মেয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ