আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি : তাওহিদুল ইসলাম :

চিরকুট লিখে এক কিশোরী আত্নহত্যা করেছে। নিহত রুমা (১৮) বরগুনা তালতলী উপজেলার শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু।

তিনি জানান, মৃত্যুর আগে সুইসাইড নোটে ওই কিশোরী লিখেছেন- ‘আমার মুত্যুর জন্য কেউ দায়ি নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইউমকে ভালোবাসি। আমাদের প্রেম খাটি ছিলো।

শুধু একদিন বাজার থেকে গাড়িতে করে বাড়িতে যাওয়ার সময় আমি কাইউমের হাত ধরেছি। এছাড়া আমাদের ভিতরে আর কোনো সর্ম্পক হয়নি। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।’

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকাল ১০টায় প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে রুমা বাবার সাথে সকালের খাওয়াদাওয়া করে। পরে তার বাবা-মা মাঠে ধান শুকাতে যায়।

মাঠ থেকে ফিরে তারা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করে। কিন্তু কোথাও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার সুরাতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, নিহত ওই কিশোরীর সাথে একই এলাকার হাফিজুল হকের ছেলে কাইয়ুমের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ে নিয়ে তাদের মধ্যে উদ্বিগ্নতা সৃষ্টি হয়।

নিহত রুমার বাবা আলাউদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, আমি ওর কোন চাওয়া অপূর্ণ রাখিনি। আমার খুব আদরের মেয়ে ছিল। এমনটা ও করবে বুঝতে পারিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জাগো নিউজকে বলেন, দুই পাতার একটি চিরকুট পাওয়া গেছে কিশোরী বাসায়। কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ