আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে স্ত্রীর সাথে পরকীয়ার জেড়ে বন্ধুকে মারধর

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুরে পরকীয়া সম্পর্কের জেড়ে স্ত্রীর প্রেমিক কে মারধোরের ঘটনা ঘটে। স্ত্রী দেখে করতে গিয়েছিলেন স্বামী বিষয় টি জানতে পেরে পিছু নেন পরে এক সাথে কথা বলতে দেখে রাগান্বিত জাহিদ হামলা চালায় স্ত্রীর প্রেমিক নাজমুলের উপর।

শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় রবিবার এ ঘটনা টি ঘটে।
গুরতর আহত হয়ে বর্তমানে নাজমুল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

নির্যাতনের স্বীকার নাজমুল উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় পোলট্রি ব্যবসায়ী।

অভিযুক্তরা হলেন, উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙা গ্রামের গিয়াস উদ্দিনের জামাতা জাহিদুল ইসলাম ও তাঁর মেয়ে সুলতানা আক্তার।

আহত নাজমুলের ছোট বোন গণমাধ্যম কে জানান, গুরতর আহত অবস্থায় তাকে আলহেরা হাসপাতালে নিলে সেখান থেকে ময়মনসিংহ ও পরে ঢাকায় নেওয়া হয় সেখানে আইসিইউ তে রয়েছেন নাজমুল

এ ঘটনার দুজনকে আসামি করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

নাজমুলের পারিবারিক সুত্রে জানা যায়, এলোপাতাড়ি মারপিটে নাজমুলের ডান পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে। এতে চামড়ার ওপর হাড় বেড় হয়ে যায়। মাথার তালুর হাড় ভেঙে মাথায় রক্তক্ষরণ হয়েছে। মাথার ভেতর রক্ত জমাট হয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ