আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে গুরুতর আহত কিশোর

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে পূজায় ঘুরতে এসে ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে আকাশ হোসেন (১৬) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। তার সারা শরীরে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।

রবিবার (৬ জানুয়ারি) রাত ৮ টার দিকে সাভারের সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। আহত আকাশকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

ছিনতাইয়ের ছুরিকাঘাতে আহত আকাশ সাভারের আড়াপাড়া এলাকার মোহাম্মদ বাবুর ছেলে। সে চাকরি হারিয়ে বর্তমানে বেকার রয়েছে।

আহত আহতের বন্ধু সাদিকুল ইসলাম বলেন, আমরা ৫ থেকে ৬ জন বন্ধু পূজা দেখতে ওই এলাকায় যাচ্ছিলাম। যাওয়ার সময় সাভার গার্লস স্কুলের পিছনে দক্ষিণপাড়ার রাস্তায় ছিনতাইকারীরা আমাদের মোবাইলসহ কাছে যা আছে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আকাশ দিতে না চাইলে তার মাথায়, পিঠে, পেটে ও পায়ে ধারালো চাকু দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন নিয়ে যায়। এসময় আমাদের সবাইকে এলোপাতাড়ি মারধর করে। পরে আকাশকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, এখনও এ ধরনের কোন অভিযান আসে নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ