ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মিলন খান (৪২) নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারকে আটক করে ২০০ পিছ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৭টা ৩০মিনিটের সময় সদর উপজেলাধীন গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল এলাকা থেকে তাকে আটক করে মিলন খানের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয় ঝালকাঠি জেলা ডিবি পুলিশের ওসি মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বেরমহল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাকে গ্রেপ্তার করি ।
আটককৃত মাদক ব্যবসায়ী আটককৃত মাদক ব্যবসায়ী মিলন খান বরিশাল উজিরপুর উপজেলার বৈরকাঠি এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে।
সে সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার ছিলেন, এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন, চুরি সহ একাধিক মামলা রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।