আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

অ্যাম্বুলেন্সে শিশুর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় দুই চালকের বাকবিতন্ডায় অ্যাম্বুলেন্সে শিশু আফসানার (০৯) মৃত্যুর ঘটনায় প্রধান আসামী নজরুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার তিন জন আসামিকে গ্রেফতার করা হলো।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সাভারের সিএন্ডবি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রাতে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম জামপালপুর জেলার মেলালন্দ থানার পূর্ব নাগেরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট-এ কারে হাইয়েচ মাইক্রোবাসের চালক ছিলো।

এর আগে বুধবার দিবাগত রাতে নিহত শিশু আফসানার বাবা আলম মিয়া বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনা পর থেকে নজরুল রাজধানীসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে নিহত আফসানার ময়ন্ত শেষে আজ বুধবার বিকেলে শিশুটির পরিবার তার মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার নিয়ে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার (এসআই) সামিউল ইসলাম বলেন, ঘটনার পর গতরাতে রাজধানীর উত্তরায় এক বন্ধুর বাসায় আশ্রয় নেয় নজরুল।

পরে সকালে সাভারে সোবাহানবাগে আসেন। এর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার এক বন্ধুর সাথে দেখা করতে আসে সে। এই খবর পেয়ে বিকেলে সাভারে সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সের চালক ও মাইক্রোবাসের চালকের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে বাইপাইল ত্রিমোড় এলাকায় অ্যাম্বুলেন্স আটক করে এর চালককে মারধর করে মাইক্রোবাসের চালক ও অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যায় তারা। এসময় ছটফট করতে করতে অ্যাম্বুলেন্সের ভিতরেই মারা যায় শিশু আফসানা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ