আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

অ্যাম্বুলেন্সে শিশুর মৃত্যু, দুই আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ার বাইপাইলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে চালককে মারধরের সময় ভিতরে শিশু রোগী আফসানার মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুইজনের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০২ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজবাহ উদ্দীন। এর আগে বিকেল ৫ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালতে আসামিদের তোলা হয়।

কোর্ট ইন্সপেক্টর মিজবাহ উদ্দীন বলেন, দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। পরে তাদের বিকেল ৫ টার দিকে আদালতে তোলা হলে তাদের প্রত্যেককে দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার দোপাকান্দী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ খান(৪০) ও টাঙ্গাইলের ভুয়াপুরের খুপিবাড়ি গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মোঃ ইমরান (২৫)। তারা দুই জনই আশুলিয়ার বাইপাইলে বসবাস করে রেন্ট এ কারে প্রাইভেট কারের চালক হিসাবে কাজ করতেন। তদন্তের স্বার্থে অন্যান্য আসামীদের পরিচয় গোপন রাখা হয়েছে। তবে প্রধান আসামি নজরুল এখনও পলাতক রয়েছে।

মৃত আফসানা গাইবান্ধা জেলা সদর থানার মধ্যধানঘড়ার শাপলামিল এলাকার আলম মিয়ার মেয়ে। তাকে নিয়ে মহাখালী ক্যানসার হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে গ্রামে ফিরছিল তার বাবা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সামিউল ইসলাম জানান, শিশু আফসানা হত্যাকান্ডের ঘটনায় তার বাবা আলম মিয়া বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হলে বিকেলে দুই দিনের করে দুই জনেরই রিমান্ড মঞ্জুর করেন আদালত ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ